ইকমার্স ট্যালেন্ট নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ
সারাবিশ্বে ২০২৩ সালের মধ্যে কিভাবে ১০ লক্ষ্য ইকমার্স ট্যালেন্ট তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে আলিবাবা। এই কর্মসূচির অধীনে বাংলাদেশেও প্রশিক্ষণ ও গবেষণা উন্নয়নের কাজে আগ্রহক প্রকাশ করেছে এই ই-কমার্স জায়ান্ট।
চীন থেকে সোমবার (৬ জানুয়ারি) এমনটাই জানিয়েছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল।
তিনি জানিয়েছন, ই-ক্যাব ২০২১ সালের ভিতরে বাংলাদেশে এক লক্ষ ই-কমার্স উদ্যোক্তা তৈরি করার যে পরিকল্পনা নিয়েছে সে বিষয়ে আলিবাবাকে অবহিত করা হয়েছে। ই-ক্যাবের মাধ্যমে বাংলাদেশের ই কমার্স খাতের উন্নয়নের ক্ষেত্রে ট্রেনিং এবং রিসার্চসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে আলিবাবার GET প্রোগ্রাম সহযোগিতা করবে আলিবাবা।
এদিকে ইতিমধ্যেই আলিবাবার এই গ্লোবাল এডুকেশন ট্যালেন্ট নেটওয়ার্ক (GET) যুক্ত হয়েছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে চীনে আলিবাবার চারদিনের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছে বাংলাদেশে চার ই-কমার্স বিশেষজ্ঞ।
ই-ক্যাব সাধারণ সম্পাদকের নেতৃত্বে বেইজিং এর হাংঝুতে আলিবাবার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত তিন দিনের এই ওয়ার্কশপে যোগ দিয়েছেন সাদমান সাকিব ও অর্নব মোস্তাফা।
সোমবার অনুষ্ঠিত কর্মশালায় ডিজিটাল ইকোনমি এবং ক্রস বর্ডার ট্রেড আলোচনা হয়েছে বলে জানাগেছে।